OFFER

Return & Refund Policy

রিটার্ন ও রিফান্ড নীতিমালা

Khatipon-এ কেনাকাটায় আপনার সন্তুষ্টিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কারণে পণ্য নিয়ে সমস্যা হলে নিচের নিয়ম অনুযায়ী আমরা সমাধান করি।

সবচেয়ে ভালো উপায়: ডেলিভারিম্যানের সামনেই প্যাকেট খুলে পণ্য দেখে নিন। সমস্যা থাকলে তখনই ফেরত দিন — শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে।

১. কখন পণ্য ফেরত বা বদলানো যাবে

  • ভুল পণ্য (মডেল, রং বা সাইজ) পাঠানো হলে
  • ডেলিভারির সময় পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত থাকলে
  • প্রথমবার ব্যবহারেই পণ্য কাজ না করলে (উৎপাদনজনিত ত্রুটি)
  • প্যাকেটে কোনো অংশ বা এক্সেসরিজ কম থাকলে

২. শর্তাবলি

  • পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • পণ্য অক্ষত, পরিষ্কার এবং মূল বক্স, ম্যানুয়াল ও সব এক্সেসরিজসহ থাকতে হবে।
  • সমস্যার একটা ছবি বা ছোট ভিডিও WhatsApp-এ পাঠালে দ্রুত সমাধান করা যায়।
  • অর্ডার নম্বর বা যে নম্বর দিয়ে অর্ডার করেছেন সেটা জানাতে হবে।

৩. যেসব ক্ষেত্রে রিটার্ন হবে না

  • শুধু পছন্দ না হওয়া বা মত বদলানোর কারণে (ডেলিভারি নেওয়ার পর)
  • ব্যবহারের ফলে ক্ষতি, পানিতে ভেজা, পড়ে ভাঙা বা নিজে খুলে মেরামতের চেষ্টা করলে
  • ৩ দিন পার হয়ে গেলে

৪. রিফান্ড

  • বদলানোর মতো একই পণ্য স্টকে না থাকলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • অর্ডার কনফার্মের পর পণ্য পাঠানো সম্ভব না হলে আগে দেওয়া টাকা ফেরত দেওয়া হবে।
  • রিফান্ড বিকাশ/নগদ বা যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই মাধ্যমে ৩–৭ কার্যদিবসের মধ্যে দেওয়া হয়।
  • আমাদের ভুলে রিটার্ন হলে ডেলিভারি চার্জ আমরা বহন করি। অন্য ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।

৫. অর্ডার বাতিল

পণ্য কুরিয়ারে পাঠানোর আগে ফোন বা WhatsApp করে অর্ডার বাতিল করতে পারবেন। পাঠানোর পর বাতিল করলে ফেরত আসার ডেলিভারি চার্জ দিতে হতে পারে।

যোগাযোগ

১০০% অরিজিনালযাচাই করা অরিজিনাল প্রোডাক্ট
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
দ্রুত ডেলিভারিসারা বাংলাদেশে হোম ডেলিভারি
২৪/৭ সাপোর্টযেকোনো প্রয়োজনে আমরা আছি