OFFER

Privacy Policy

গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা Khatipon-এর কাছে খুব গুরুত্বপূর্ণ। এই পেজে বলা আছে আমরা কী তথ্য নিই, কেন নিই আর কীভাবে রাখি।

১. আমরা যে তথ্য নিই

  • অর্ডারের তথ্য: নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা, ইমেইল (দিলে) ও অর্ডার নোট।
  • চেকআউটের অসম্পূর্ণ তথ্য: চেকআউট পেজে মোবাইল নম্বর লিখে অর্ডার শেষ না করলে, অর্ডারটি সম্পন্ন করতে সাহায্যের জন্য আমরা নাম, নম্বর, ঠিকানা ও কার্টের পণ্য সংরক্ষণ করি এবং প্রয়োজনে ফোন করি। অর্ডার করলে বা ৩০ দিন পর এই তথ্য মুছে ফেলা হয়।
  • অ্যাকাউন্টের তথ্য: অ্যাকাউন্ট খুললে আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর। Google দিয়ে লগইন করলে Google থেকে শুধু নাম ও ইমেইল।
  • ওয়েবসাইট ব্যবহারের তথ্য: কোন পেজ দেখেছেন, কোন ডিভাইস ব্যবহার করছেন — কুকিজের মাধ্যমে।

২. তথ্য কেন ব্যবহার করি

  • অর্ডার কনফার্ম, প্যাকিং ও ডেলিভারি করতে
  • অর্ডার বা ডেলিভারি নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে
  • ওয়েবসাইট উন্নত করতে এবং ভুয়া অর্ডার আটকাতে
  • আপনি রাজি থাকলে নতুন অফারের খবর জানাতে

৩. কাদের সাথে তথ্য শেয়ার হয়

  • কুরিয়ার সার্ভিস: ডেলিভারির জন্য শুধু নাম, নম্বর ও ঠিকানা।
  • বিজ্ঞাপন ও পরিসংখ্যান সেবা: আমরা Meta (Facebook/Instagram) Pixel ও Google-এর টুল ব্যবহার করি, যাতে বুঝতে পারি কোন বিজ্ঞাপন কাজ করছে। এগুলো কুকিজের মাধ্যমে ব্রাউজিংয়ের তথ্য নিতে পারে।
  • আইন অনুযায়ী প্রয়োজন হলে সরকারি কর্তৃপক্ষ।
আমরা আপনার তথ্য কখনো কারো কাছে বিক্রি করি না।

৪. কুকিজ

কার্টে পণ্য মনে রাখা, লগইন ধরে রাখা ও ওয়েবসাইটের ব্যবহার বোঝার জন্য কুকিজ ব্যবহার হয়। ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করতে পারেন, তবে তাতে কিছু ফিচার ঠিকমতো কাজ নাও করতে পারে।

৫. তথ্যের নিরাপত্তা

ওয়েবসাইট SSL (https) দিয়ে সুরক্ষিত। অর্ডারের তথ্য শুধু আমাদের দায়িত্বপ্রাপ্ত টিম দেখতে পারে।

৬. আপনার অধিকার

আপনার অ্যাকাউন্টের তথ্য দেখতে, বদলাতে বা মুছে ফেলতে চাইলে আমাদের জানান। অফারের মেসেজ বন্ধ করতে চাইলেও জানাতে পারেন।

যোগাযোগ

১০০% অরিজিনালযাচাই করা অরিজিনাল প্রোডাক্ট
ক্যাশ অন ডেলিভারিপণ্য হাতে পেয়ে টাকা দিন
দ্রুত ডেলিভারিসারা বাংলাদেশে হোম ডেলিভারি
২৪/৭ সাপোর্টযেকোনো প্রয়োজনে আমরা আছি